রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০তলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে প্রায় আধাঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।