রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। িশুক্রবার (২৬ জুন) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম ইমরান হোসেন (৩৫)। তিনি মোহাম্মদপুরের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি।
এডিসি নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।