ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্র ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় প্রায় টানা সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এই শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ছড়িয়ে পড়েছে, যার ফলে জনজীবনে প্রভাব পড়ছে এবং সকালে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।
বর্ধিত ৫ (পাচঁ) দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সিনপটিক অবস্থা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।