ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। এ সময় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ১৮.৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নাই।
সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।