চলতি সপ্তাহে চাকরিজীবীরা চাইলে কাটাতে পারেন লম্বা ছুটি। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করা হবে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। সেই অনুযায়ী, নির্বাহী আদেশে পরদিন বুধবার ছুটি থাকবে।
এ ছুটির সঙ্গে এক দিন, অর্থাৎ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই অফিস থেকে এক দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই মিলতে পারে টানা চার দিন ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এ ছাড়া মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।