চট্টগ্রাম শহরের কদমতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সাড়ে ৩টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।