এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড। শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সামাজিক মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে একটি অসাধু চক্র। পুলিশের সিটি ইন্টেলিজেন্স বিভাগ সামাজিক মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করা ও অবৈধ আর্থিক লাভের অপচেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়।