ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্ধৃত করে বলে, ‘সব তাস আমাদের হাতেই। তারা যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে বসে কিছুই না নিয়ে কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট দিতে হবে না।’
ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধিকে ট্রাম্প বলেন, ‘আমি আমার লোকজনকে বলেছি, অল্প আগে ওরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বলেছি; না, সেখানে যাওয়ার জন্য তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইট নিচ্ছ না।’