বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী আগামী ২০শে আগস্ট থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।
বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২২ আগস্ট তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, ২৪ আগস্ট পদার্থ বিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। ২৯ আগস্ট ভূগোল প্রথম ও ৩১ আগস্ট দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথমপত্র পরীক্ষা। ৫ সেপ্টম্বর একই বিষয়গুলোর দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথমপত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র; ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয়পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপের তত্ত্বীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ আগস্ট মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।
চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়। গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে। আর স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো মঙ্গলবার।
স্থগিত পরীক্ষার রুটিন দেখুন এখানে