বলিউডের স্টাইলিশ অভিনেত্রী হিসেবে সুখ্যাতি আছে নীনা গুপ্তার। ক্যারিবিয়ান ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তার প্রেমকাহিনী এখনও অমলিন। সিঙ্গেল মাদার হিসেবে একমাত্র কন্যাকেও একাই প্রতিপালন করছেন নীনা গুপ্তা। ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী হঠাৎ আলোচনায় জায়গা পেলেন ব্যক্তিগত জীবনের ঘটনার জন্য।
গত ৪ মার্চ হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরারকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টার নেক ব্লাউজে দেখা যায় তাকে। বরাবরের মতোই তার সাজে আভিজাত্য ফুটে উঠলেও, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কাড়ে তার শাড়ির ভাঁজের নিচ দিয়ে উঁকি দেওয়া একটি ‘বাম্প’ বা স্ফীতি। এই অবস্থা দেখে অনেকে বলছেন, এই বয়সে নীনা গুপ্তা মা হচ্ছেন? অনেকে আবার এটিকে নিছকই ‘বডি শেমিং’ বা শাড়ির কুঁচির ভুল উপস্থাপনা বলে উড়িয়ে দিয়েছেন। নীনা গুপ্তা নিজে এই জল্পনা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ইনস্টাগ্রামে নবদম্পতি রশ্মিকা ও বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “তোমাদের এবং তোমাদের পরিবারের সঙ্গে দেখা করাটা খুব হৃদয়স্পর্শী ছিল। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।” স্বামী বিবেক মেহরার সঙ্গেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে কিছুটা রহস্য থেকেই গেল।