২০২৬ সালের ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল' প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করলেন তিনি। প্রায় ৪০ দেশের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ জিতেছেন বিজয়ের মুকুট। ২৬ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানেই বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়।
মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে তমা রশিদ বলেন, মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
দেশে ফিরে আবারও নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করতে চান তমা।