তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় এরইমধ্যে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়লেন থালাপতির কথিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণন।
১০ মে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্নিগ্ধ সাজে হাজির হন তৃষা। গত কয়েক মাস ধরে বিজয়-তৃষার মধ্যে সম্পর্কের গুঞ্জনে মুখরিত বিনোদন দুনিয়া।
তাই থালাপতি বিজয়ের আশেপাশে তৃষার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন অনেকে। কিন্তু আকাঙ্খিত সেই মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।
মা উমা কৃষ্ণনকেও সাথে নিয়েছিলেন তৃষা। দর্শকের আসনে যেখানে বিজয়ের পরিবার ও নামীদামী অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তার মা।
কিন্তু, শপথ গ্রহণের পর্ব শেষ হতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাকে দেখে অনুরাগীরা ছুটে আসেন এবং ঘিরে ধরেন।
তৃষার সঙ্গে ছবি তোলার জন্য মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু তাও মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।
গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও দারুন আলোচনা-সমালোচনা চলছেই।
তবে এই প্রসঙ্গে তৃষা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই এখনও। বরং হাসি মুখে পরিস্থিতি সামাল দিয়ে স্থান ত্যাগ করেছেন। তবে থালাপতির সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও নীরব তৃষা।