বাংলাদেশের শোবিজে অভিনয়গুণে দারুণ জনপ্রিয় জয়া আহসান। দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে জনপ্রিয়তা নিয়ে অভিনয় করেন তিনি।
তবে জয়া আহসান নিজেকে শুধু অভিনয়ের আঙ্গিনাতেই সীমাবদ্ধ রাখতে চান না। নিজেকে জড়াতে চান মানবিকতায়, সামাজিক বিভিন্ন জনকল্যানকর কাজে।
প্রকৃতিপ্রেমী হিসেবে তাকে বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। মানবিক কর্মকাণ্ডে তার রয়েছে দারুণ আগ্রহ। অভিনয়ের বাইরের তার এই জগৎ নিয়ে মাঝেই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হচ্ছেন তিনি।
এই যেমন সম্প্রতি অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করার বিরুদ্ধে কাজ শুরু করেছেন।
ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের হয়েছে। সোমবার ১১ মে এই রিট করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান।
রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।
রিট আবেদনে বলা হয়েছে অসুস্থ প্রাণীর মাংস প্রতারণামূলকভাবে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য নিয়ে সময়সীমাবদ্ধ তদন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। তা ছাড়া ৬০ দিনের মধ্যে এই ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধার করা প্রাণীদের পরিচর্যা ও পুনর্বাসনের জন্য অভয়ারণ্য তৈরির নির্দেশনাও এ রিটে চাওয়া হয়েছে।
আইনজীবীদের তথ্য অনুযায়ী ২০২৫ সালের নভেম্বরের শুরুতে গাজীপুরে জেলা প্রশাসন প্রাণিসম্পদ অধিদপ্তর র্যাব ১ ও পুলিশের যৌথ অভিযানে একটি তুলা কারখানায় অবৈধ জবাইখানার অস্তিত্ব পাওয়া যায়। সেখানে ৩৬টি অসুস্থ ঘোড়া আটটি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ এবং বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রাণীগুলো অপুষ্টি সংক্রমণ উন্মুক্ত ক্ষত ও নানা রোগে আক্রান্ত ছিল। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া পরজীবী সংক্রমণ ছত্রাক দূষণ ও সন্দেহজনক য²ার উপস্থিতিও শনাক্ত হয়।