অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী। যা গল্পে দেখতেই অভ্যস্ত ছিল সবাই। সেটি বাস্তবায়ন করে দেখালেন ভারতের তামিল সিনেমার তারকা অভিনেতা থালাপতি বিজয়। জনপ্রিয়তার শীর্ষে থাকতেই কিছুদিন আগে রাজনীতি থেকে অবসর নেন বিজয়। এরপর সম্প্রতি তিনি ভোটে নির্বাচিত হয়ে তামিলনাড়ু ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।
তবে অভিনয় থেকে অবসরের আগে ‘জন নায়গান’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেটিই তার অভিনয় জীবনের শেষ সিনেমা।
গত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় সিনেমাটি পিছিয়ে যায় তখন। সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে ঝামেলা থেকে সিনেমাটি নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। আর নির্বাচনের আগে সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়। ফলে সিনেমা নিয়ে আগ্রহ অনেকটাই ফিকে হয়ে আসে। তবে বিজয় ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর পাল্টে গেছে দৃশ্যপট। তার শেষ সিনেমার স্বত্ব পেতে রীতিমতো যুদ্ধ শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো।
তবে বিতর্ক আর অনিশ্চয়তার মধ্যেও ‘জন নায়গান’-কে ঘিরে মানুষের আগ্রহ কমেনি; বরং বিজয়ের রাজনৈতিক উত্থানের পর ছবিটির বাজারমূল্য আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, এটিই রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা।
কিন্তু বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিস্থিতি পুরো বদলে গেছে। বর্তমানে বিজয়ের জনপ্রিয়তা ও জন-ইমেজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই কারণেই ‘জন নায়গান’-এর স্ট্রিমিং স্বত্বের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। শুধু ওটিটি প্ল্যাটফর্ম নয়, বিভিন্ন পরিবেশকও এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আগ্রহ দেখাচ্ছেন।