ছোটবেলাতেই বড় তারকা হয়েছেন চিত্রনায়িকা দীঘি। ছোটবেলায় শাকিব খানের সিনেমায় অভিনয় করতেন তিনি। বড় হয়ে এখন সিনেমার নায়িকাও হয়েছেন সেই ছোট্ট দিঘী। তবে শাকিবের প্রতি তার মুগ্ধতা একটুও কমেনি।
চিত্রনায়িকা দীঘি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়ছেন। তাই একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান তিনি। আর তখন ঢালিউড তারকা শাকিব খানের একটি ভিন্নধর্মী সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা আছে তার। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন দিঘী।
দীঘি আরও জানিয়েছেন, পরিচালক হওয়ার স্বপ্ন আছে তার। একদিনের জন্য হলেও ক্যামেরার পেছনেও কাজ করতে চান তিনি।
জানা গেছে, দিঘী সিনেমায় অভিনয়ের পাশাপাশি স্টেজ অনুষ্ঠান নিয়েও দারুল ব্যস্ত সময় পার করছেন।