ভারতের জি বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি ও কুইজ শো ‘দাদাগিরি’তে বড় একটা পরিবর্তন আসন্ন। এটির প্রথম পর্ব থেকেই উপস্থাপনার দায়িত্বে ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। জানা গেছে, রিয়েলিটি শোটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সৌরভ। তবে কে আসবেন নতুন করে ‘দাদাগিরি’ দেখাতে।
অবশেষে সব জল্পনা শেষে কলকাতার ‘মেগাস্টার’ দেবের ওপরই দায়িত্ব বর্তালো ‘দাদাগিরি’র। অর্থাৎ জি বাংলার এই কুইজ শোর সঞ্চালকের ভ‚মিকায় দেখা যাবে তাকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রের আরও জানা গেছে, এরই মধ্যে প্রোমো শুটিং সেরে ফেলেছেন দেব। প্রতিবারের মতোই জেলায় জেলায় অডিশন চলবে ‘দাদাগিরি’র।
এদিকে দেব জি বাংলার রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিশেষ সঞ্চালক এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এবার তার কাঁধে এলো ‘দাদাগিরি’ সমালানোর নতুন দায়িত্ব।
শোনা যায়, ‘দাদাগিরি’র মঞ্চে ছেড়ে সৌরভ গাঙ্গুলী ‘বিগ বস’-এর সঞ্চালকের ভ‚মিকায় যোগ দিয়েছেন। শিগগির স্টার জলসায় ‘বিগ বস বাংলা’র নতুন সিজন আসছে।