কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘বনলতা সেন’। সরকারী অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ঈদে। এমনটাই জানিয়েছে সিনেমাটির পরিচালক।
এই সিনেমা প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “দুই বাংলার কবি হিসেবে জীবনানন্দ দাশ সমাদৃত। আমার মতে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডগার অ্যালান পো কিংবা টি এস এলিয়টের থেকে জীবনানন্দ দাশ কোনো অংশে কম নন। এত দিনে গোটা বিশ্বের তাকে জানা উচিত ছিল। আমি এই জীবনে প্রথম এমন বিস্ময়কর এক কবিকে ‘বনলতা সেন’ ছবির মাধ্যমে ট্রিবিউট করার সুযোগ পেয়েছি।”
উজ্জ্বল আরও বলেন, ‘শুটিংয়ে যা প্রয়োজন, তা-ই করেছি। গল্পে কোনো আপস করিনি। তাই শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে।’
এই ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। ছবির প্রধান চরিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন খায়রুল বাসার, সোহেল মÐল, প্রিয়ন্তি ঊর্বী, রূপন্তি আকিদ, মায়মুনা মম, শরিফ সিরাজ প্রমুখ।