ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাত্র দুইদিন পর। সবার চোখ এই নির্বাচনের দিকে। নিজের পছন্দের প্রার্থীর পক্ষে পেশাজীবিরা মাঠে নেমেছেন। সবার মতো শোবিজের বিনোদন তারকারাও নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।
অভিনয় তারকাদের মধ্যে চিত্রনায়ক হেলাল খান, শিবা শানু, রিনা খানদের নেতৃত্বে একদল চলচ্চিত্র শিল্পী সবার আগে প্রচারনায় নেমেছেন।
সংগীত শিল্পী মনির খান, রবি চৌধুরীকেও বিভিন্ন নির্বাচনী জনসভায় দেখা যাচ্ছে। সংগীত শিল্পী বেবী নাজনীনও অনেক আগেই নির্বাচনী কাজে যুক্ত হয়েছেন।
টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শাহেদ বিরামহীনভাবে বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীর হয়ে কাজ করে যাচ্ছেন।
সর্বশেষ নির্বাচনী প্রচারনায় আজ যুক্ত হলেন চিত্রনায়িকা শিমলা। জানা গেছে এই বিনোদন তারকাদের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।