৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: নাজিম উদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন।
৩১তম বিসিএস পুলিশ ব্যাচের অফিসারদের সরাসরি ভোটে এই কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
৩১ তম বিসিএস ব্যাচের পুলিশ অফিসারদের কল্যাণ এবং পদোন্নতি বিষয়ে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন ব্যাচের পুলিশ কর্মকর্তারা।