জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত করে জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি জানা যায়। পরে রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হলেন আন্দালিব রহমান পার্থ।