বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এ কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের কারণে তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এয়ারলাইন্স কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম হতে পারে, যার ফলে অতিরিক্ত যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব সম্মানিত যাত্রীদের উক্ত তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।