ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ সারাদিন বেরিয়ে এসে যদি ভোট দেন, ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।
তারেক রহমান সাংবাদিকদের আরও বলেন, ‘গত রাতে বিভিন্ন জায়গা থেকে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জয়ী হলে দেশের আইনশৃঙ্খলায় প্রাধান্য দেব।’