জাতীয় নির্বাচনে লড়বেন ক্রীড়াঙ্গনের যেসব তারকা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এবার নির্বাচনে কেবল রাজনৈতিক নেতা-কর্মীরাই নয়, ভোটের মঞ্চে দেখা মিলছে ক্রীড়াঙ্গনের চেনা নামেরও।