বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী মাসে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। তবে ঘোষিত দলে নেই অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।
দুই সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। ওয়ানডে দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন। এছাড়া সুযোগ পেয়েছেন তরুণ কয়েকজন ক্রিকেটারও। টি-টোয়েন্টি দলে আছেন টিম ডেভিড, অ্যারন হার্ডি ও রাইলি মেরেডিথরা।
বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় স্পিন আক্রমণে ভরসা রাখছে অস্ট্রেলিয়া। দুই দলেই রাখা হয়েছে অ্যাডাম জাম্পা ও ম্যাথিউ কুনেম্যানকে। টি-টোয়েন্টি দলে আছেন তরুণ লেগ স্পিনার তানভির সাঙ্ঘার বদলে স্পেন্সার জনসন ও জোয়েল ডেভিসের মতো নতুন মুখ।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল:
ওয়ানডে: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভির সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।