বিশ্বকাপে জমে উঠছে আরেকটি হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে উড়তে থাকা আর্জেন্টিনার সামনে এবার শক্ত প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে ১২ জুলাই রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এই দুই দল।
ফুটবল ইতিহাসের শুরু থেকে আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত মোট ৭ বার মুখোমুখি হয়েছে। এই ৭ ম্যাচের একটিতেও হারেনি আর্জেন্টিনা।
ম্যাচটি যেভাবে দেখবেন:
বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন ও অনলাইনে ম্যাচটি দেখার একাধিক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন।
মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ থেকেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আইস্ক্রিন প্ল্যাটফর্মেও খেলা উপভোগ করার সুযোগ থাকছে।
এ ছাড়া স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচটি দেখা যাবে।