আর্জেন্টিনার ম্যাচের সিদ্ধান্তকে ভুল মানছে না ফিফা
২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ভিএআর সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাদের পর্যালোচনায় জানিয়েছে, ম্যাচটিতে ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। তবে সেই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নয় ফিফা। তাদের দাবি, সিদ্ধান্তটি ছিল ফুটবল আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।