ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় দেখে অনেকেই আফসোস করেছেন মাঠে উপস্থিত থাকতে না পারায়। সেই আফসোস থেকেই যেন এবার ম্যাকাই টেস্ট ঘিরে আগ্রহ বেড়েছে সমর্থকদের।
সিরিজের দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু হতেই প্রথম দিনের সাধারণ সব টিকিট শেষ হয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটেও জানানো হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’
দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে। তবে দ্বিতীয় দিনের টিকিটও শেষ হওয়ার পথে বলে জানিয়েছে প্রবাসী ভারতীয়দের সাময়িকী দ্য ইন্ডিয়ান সান।
আগামী ২২ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১০ হাজার।
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর এবার বাংলাদেশ সামনে দাঁড়িয়ে আরও বড় সুযোগের। ম্যাকাই টেস্টে জিততে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। আর ম্যাচ ড্র হলেও সিরিজ জয়ের স্বাদ পাবে নাজমুল হোসেন শান্তর দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে তাই আরও একটি ইতিহাসের সামনে বাংলাদেশ।