প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, পেলেন যে আশ্বাস
চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। আজ সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।