গজারিয়ায় জবাই করা ১৩ ঘোড়া উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত একটি ঘর থেকে জবাই করা ১৩টি ঘোড়া উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অবৈধ মাংস ব্যবসায়ী একটি চক্র। এ সময় জবাইয়ের উদ্দেশ্যে আনা একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে এ ঘটনা ঘটে।