ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের বাসিন্দা এবং সাত্তার খানের ছেলে।