সোমবার, ১৩ জুলাই ২০২৬
| ২৯ আষাঢ় ১৪৩৩
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি বড় আকারের পতাকা চুরির ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পতাকাটির সন্ধানদাতার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন সমর্থকেরা।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দঘন দিনে ভয়াবহ দুর্ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও এক শিশু নিখোঁজ রয়েছে।
পরকীয়ার অভিযোগে হাতেনাতে আটকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জামালপুর জেলা শাখা। মঙ্গলবার (৬ জানুয়ারী) জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামালপুরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার মঞ্জুরুল ইসলাম লাঞ্জু জামালপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে তার দুই সমর্থককেও লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য তলব করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার কেটে ফেলার ঘটনায় জামালপুর থেকে ঢাকাগামী ট্রেন চলাচলে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। হঠাৎ এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।