আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল থেকে দালাল আটক
রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীকে প্রলোভন দেখিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. সিয়াম (২৪) নামে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।