আলোচনার শীর্ষে লাভলু ও কামাল মোল্লা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে এখন গ্রামগঞ্জে বইছে ভোটের হাওয়া। উঠান বৈঠক, পথসভা, বাজারসংযোগ ও ঘরে ঘরে ভোট প্রার্থনার মধ্য দিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই।