শেষবারের মতো পর্তুগালের জার্সিতে রোনালদো! জানা গেল বিদায়ের দিনক্ষণ
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ। এরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলা এই মহাতারকা।