নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা
দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। চাল, ডাল, তেল, সবজি—প্রায় প্রতিটি পণ্যের দামই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সবকিছুর দাম বাড়তি হওয়ায় বাজারে গিয়ে অনেক ক্রেতাই হতাশ হয়ে পড়ছেন। বেশিরভাগ সবজির দামই এখন ১০০ টাকার ওপরে।