রাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণের নানা অভিযোগ রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে। একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে আসছেন তিনি।