চোট থেকে ফিরেই বাজিমাত, রোনালদোর জোড়া গোলে বড় জয় আল নাসরের
বয়স যেন কেবল একটি সংখ্যা, এ কথার সবচেয়ে বড় উদাহরণ এখনো ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও তার ধার যে একটুও কমেনি, সেটাই আবার প্রমাণ করলেন মাঠে ফিরেই। এক মাসের চোট কাটিয়ে ফিরেই জোড়া গোলে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন একেবারে সামনে থেকে।