বিশ্বকাপ না জেতার আক্ষেপ, আবেগঘন চিঠিতে যা লিখলেন স্কালোনি
বিশ্বকাপ ফাইনালে শিরোপা ধরে রাখতে না পারার কষ্ট এখনো ভুলতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিজ শহর পুখাতো ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন খোলা চিঠি লিখে সেই আক্ষেপই প্রকাশ করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। ইনস্টাগ্রামে স্কালোনি লিখেছেন, ‘আরেকটি বিশ্বকাপ আপনাদের এনে দিতে না পারার জন্য আমি দুঃখিত।’