শীত থেকে গরমকাল, ঋতু বদলের প্রস্তুতি
ঋতু বদল মানেই শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, দৈনন্দিন অভ্যাসেরও পরিবর্তন। ক্যালেন্ডারে ফেব্রুয়ারি অর্থাৎ শীত শেষের পথে। সকালের রোদে আর সোয়েটারের দরকার পড়ছে না, সন্ধ্যার ঠান্ডাও আগের মতো কাবু করে না। এখন সময় আবার নতুন করে অভ্যাস বদলে সব সাজানোর। সময়টা ঘরের আলমারি নতুন করে সাজানোর, শীতের ভারী পোশাক গুছিয়ে রেখে হালকা পোশাক সামনে আনার। কিন্তু তাড়াহুড়া করে গুছাতে গিয়ে অনেকেই পোশাক নষ্ট করে ফেলেন।