তিন মাসেও অনিয়ন্ত্রিত হাম, দায় কার
বাংলাদেশে শিশুদের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম তিন মাস পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। সরকারি হিসাবে, হাম ও এ রোগের উপসর্গে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৮৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে অন্তত ৬৫২ শিশু।