সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী এবং বাসিন্দাদের শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা শহর এবং দারা প্রদেশের ইয়ারমুক বেসিন এলাকায় বিভিন্ন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর শনিবার সিরিয়ার আকাশসীমায় অনেকবার যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। এছাড়া দামেস্কের আকাশে অসংখ্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উড়তে দেখা গেছে।