ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বার্তা প্রচার করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘যেসব প্রতিবেশী দেশ আক্রান্ত হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করছি।’
উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায়ের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই।’
ভিডিও বার্তায় পেজেশকিয়ান জানান, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি একটি বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। এখন থেকে আগে আক্রান্ত না হলে প্রতিবেশী দেশগুলোতে কোনো ধরনের হামলা চালানো হবে না।
একই সঙ্গে পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, ‘যারা এই মুহূর্তে ইরানকে আক্রমণ করার সুযোগ হিসেবে দেখছেন, তারা যেন সাম্রাজ্যবাদের হাতের পুতুল না হন।’
ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন ‘সম্মান ও স্বাধীনতার পথ নয়,’ যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: বিবিসি