ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ লাখ ইরানি সামরিক বাহিনীতে যোগ দিতে স্বেচ্ছায় নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
ইরানের স্পিকার বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারের’ ফলে লাখ লাখ ইরানি ঘোষণা দিয়েছেন, তারা ‘অস্ত্র হাতে তুলে নিতে এবং দেশ রক্ষায় দাঁড়িয়ে যেতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে গালিবাফ বলেন, ‘আমরা এটি আগেও করেছি এবং আবারও করতে প্রস্তুত। আপনারা যদি আমাদের ঘরে হানা দেন, তাহলে পুরো পরিবারের মুখোমুখি হতে হবে।’
বক্তব্যের শেষে প্রতিপক্ষের দিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘সাহস থাকলে এগিয়ে আসুন।’