ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বলেছেন, হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ পারস্য উপসাগরীয় অঞ্চলে ‘মার্কিন হস্তক্ষেপমুক্ত এক ভবিষ্যৎ নিশ্চিত করবে’।
এদিন জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান নিজেকে এবং তার প্রতিবেশীদের এমন এক ভবিষ্যৎ উপহার দেবে, যা হবে মার্কিন উপস্থিতি ও হস্তক্ষেপমুক্ত এক অমূল্য নেয়ামত।’
তথ্যসূত্র: মিডল ইস্ট আই