এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। এই ফল নিয়ে সামাজিক মাধ্যমে এক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে ও বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। আমি আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।’