রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন। মঙ্গলবার (১৯ মে) বেইজিংয়ে পা রাখার আগে চীনের জনগণের উদ্দেশ্যে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে পুতিন তাকে নিজের একজন ভালো ও পুরোনো বন্ধু হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্ক একটি সত্যিকারের নজিরবিহীন উচ্চতায় গিয়ে পৌঁছেছে।
রুশ প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়া ও চীনের মধ্যকার এই নিবিড় ও গভীর কৌশলগত জোট বর্তমান বিশ্বমঞ্চে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই চীন সফরে এলেন ভ্লাদিমির পুতিন।