রাজধানীর গুলশানে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে খবর গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতাল (ইউনাইটেড হাসপাতাল) থেকে তার মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
প্রাথমিকভাবে জানা যায়, নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি ভারতীয় নাগরিক। তিনি গুলশানের বারিধারা পার্ক রোডের ৩৪/৩৬ নং বোরাক পার্ক ভ্যালি বাসায় থাকতেন। তার শরীরে অস্বাভাবিক চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।