মেহেরপুরের গাংনী উপজেলায় ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা। এর মধ্যে এক যুবক আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে ছিলেন। ধারণা করা হচ্ছে তিনি আর্জেন্টিনার সমর্থক। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—খাসমহল গ্রামের শাকিরুল ইসলাম (২৫) ও ইকবাল হোসেন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরিহিত এক যুবকসহ দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাখিভ্যানও জব্দ করা হয়েছে।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।