ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।’
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। সেখানে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নেবেন।’