নারায়ণগঞ্জ-২ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,২৬,৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮২,০৪৯ ভোট। সেই হিসাবে ৪৪,৬০২ ভোটের বড় ব্যবধানে জয় পেয়েছেন নজরুল ইসলাম আজাদ।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ১২০ জন।